Oct 1, 2007

ভার্চুয়াল রেডিও

মোবাইলে ইন্টানেটের মাধ্যমে রেডিও শোনার একটি চমৎকার এবং সম্পূর্ণ ফ্রী সফটওয়্যার হচ্ছে ভার্চুয়াল রেডিও। সিম্বিয়ান সাপোর্টেড যে কোন মোবাইলে এটি ইনস্টল করা যাবে। তবে এক্ষেত্রে আপনার মোবাইলে অবশ্যই আনলিমিটেড ইন্টারনেট থাকতে হবে। নিচের লিংক থেকে এটি ডাউনলোড করতে পারবেনঃ
http://www.getjar.com/products/11925/VirtualRadio

ভার্চুয়াল রেডিওর অফিসিয়াল সাইট হচ্ছেঃ
http://www.vradio.org

নিচের লিংকটিতে আপনি সাপোর্টেড সকল মোবাইলের একটি লিস্ট পাবেনঃ
http://www.vradio.org/buy.php

আমি বেশ কিছুদিন থেকে আমার নোকিয়া ৬৬৮০ এর মাধ্যমে রেডিওটি শোনে আসছি। সিলেটে গ্রামীনের ইন্টারনেটের স্পীড খুবই ভাল - 18kbps-22kbps ডাউনলোড স্পীড সব সময় পাই। ফলে ভার্চুয়াল রেডিওতে হাই কোয়ালিটির মিউজিক শোনতে পারি। তবে দুঃখ ছিল এটাতে বাংলা কোন চ্যানেল নাই। কিছুক্ষণ আগে ভার্চুয়াল রেডিও এর মডারেটরকে ইমেইল দিয়ে বাংলা চ্যানেল যুক্ত করার জন্য অনুরোধ করি এবং মডারেটর সাথে সাথে ৩ টি বাংলা চ্যানেল যুক্ত করে। চ্যানেলগুলো হচ্ছে -

Bangladeshconnection Radio --> in Asian - Wi-fi/3G section
Classic Music From Bangladesh --> in Asian section
WASHINGTON BANGLA RADIO --> in Asian section

যাদের মোবাইলে আনলিমিটেড ইন্টারনেট আছে তারা এই রেডিওটি টেস্ট দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভাল লাগবে।

Jun 5, 2007

টেলিফোন বিড়ম্বনা

আমরা তখন সিলেটে ঈদগার একটা মেসে থাকতাম। আমি, রিয়াদ, কামরুল, শামীম, সাজ্জাদ। বিশ্ববিদ্যালয় তখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সাজ্জাদ ঢাকায় চলে গেছে। আমরা বাকিরা আছি সিলেটে। মাসের শুরুতে বাড়ি ভাড়া দিতে গিয়ে ঝামেলায় পড়লাম। সাজ্জাদ তো ঢাকায়, ওর টাকা কেমনে ম্যানেজ করি? আমরা তখনও কেউ টিউশনি করি না, টাকাপয়সার টানাটানি। এমন সময় যেন ঈদের চাঁদ দেখতে পেলাম, সাজ্জাদ ঢাকা থেকে টেলিফোন করেছে। আমি ওরে বললাম,
"সাজ্জাদ, এমাসের বাড়ি ভাড়ার টাকা কুরিয়ারে পাঠিয়ে দেও" ।
"সরি সজীব, এমাসটা ম্যানেজ কর। আগামী মাসে একবারে পাঠাবো"।
আমি একটু মন খারাপ করে বাকী পোলাপানদের বললাম, "ধুর, ওতো টাকা পাঠাবে না"।
আমি বলি, আর পোলাপান হাসে। আমি ভেবে পাই না, ওরা হাসতেছে কেন? আমার মেজাজ গেলো খারাপ হয়ে।
হাসির রহস্য উন্মোচন হল পরদিন। পাশের টেলিফোনের দোকান থেকে সাজ্জাদ সেজে রিয়াদ আমাকে টেলিফোন করেছিল। আমি টেরই পাইনি। পরে ব্যাপারটা আমার কাছেও মজা লেগেছে।

ম্যারেজ ডে

একদিন আমি টিউশনিতে গেছি। পড়াতাম তিন পিচ্চিকে। বসার সাথে সাথে বিশাল খাবার দাবার চলে আসল। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার? মাঝেরটা লাফাতে লাফাতে বলল, স্যার আজকে আমার আম্মুর ম্যারেজ ডে। আমি বললাম খুব ভাল। ওনাকে কনগ্রেটস। তারপর দেরি না করে খাওয়ার দিকে মন দিলাম। অনেকক্ষণ পর, সবচেয়ে ছোটটা হঠাৎ বলে উঠল স্যার আজকে কিন্তু আমার আব্বুর ও ম্যারেজ ডে!

বি. দ্র. এইটা কিন্তু একটা জোক ছিল...

Jun 4, 2007

Can't view Bangla font?

If you can't view any bangla font at this website then you have to install unicode based bangla font into your computer. Download bangla font from this link: http://www.ekushey.org/?page/otf_bangla_fonts

You will find a nice bangla writing software from this site:
www.omicronlab.com

You will also find few instructions at this blog:
banglatest.blogspot.com

Jun 3, 2007

স্বাগতম !!!

সবাইকে বাংলা সাহিত্যের এই নতুন ভুবনে স্বাগতম। পাঠককে আনন্দ দানের মাধ্যমে বাংলা ব্লগের বিশাল সম্ভার তৈরি করাই হচ্ছে এই সাইটের মূল উদ্দেশ্য। যারা বাংলায় ব্লগ লিখতে ভালবাসেন তাদেরকে এই সাইটে আমন্ত্রণ জানাচ্ছি। নিম্নলিখিত বিষয়ের উপর লেখা আহ্বান করা হচ্ছে -

  • ছোট গল্প
  • কবিতা
  • রম্য রচনা
  • কৌতুক
  • মজার তথ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • নিজের কথা
লেখা একান্ত নিজস্ব হওয়া অত্যাবশ্যক নয় - সংগ্রহ বা অনুবাদ হতে পারে। যারা এই সাইটে লিখতে চান তারা আমার কাছে বাংলায় ইমেইল করুন এই ঠিকানায় : zakaria.cse@gmail.com । আপনাদের সক্রিয় অংশগ্রহনে পরিপূর্ণ হয়ে উঠবে এই সাইট।